কিশোরগঞ্জে বিএনপির ৬২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৫: ৩১

কিশোরগঞ্জের করিমগঞ্জে আনুষ্ঠানিকভাবে দলবদল করেছেন বিএনপির ৬২ নেতাকর্মী। এ ছাড়াও গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদ থেকেও দুজন দল ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

এ সময় নবাগত সদস্যদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী ডা. জেহাদ খান।

দলে যোগ দেওয়া নতুন সদস্যদের নিয়ে ডা. জেহাদ বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, যারা আমাদের দলের নীতি-আর্দশ ও লক্ষ্যে একমত পোষণ করে সে অনুযায়ী কাজ করতে পারবেন বলে বিশ্বাস রাখেন, তারাই যোগ দিতে পারেন। কেউ আগ্রহ দেখালে আমরা যাচাই-বাছাই করে দলে অন্তর্ভুক্ত করব।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আমার কাছে নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।

বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন— করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেল।

এ ছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার ও করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলাম জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মুছলেহ উদ্দিন সুমন ও উপজেলা জামায়াতের আমির আবুল কাশেম ফজলুল হকসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে