শেরপুরে বন্যা, আরো ৩ জেলায় শঙ্কা

শেরপুর প্রতিনিধি

অতি ভারি বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার নিম্নাঞ্চলও। তবে আগামীকাল শনিবার দুপুরের পর আবার নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টায় ভোগাই নদী শেরপুর জেলার নাকুগাঁও পয়েন্টে বিপৎসীমার ২০৫ সেন্টিমিটার এবং জিঞ্জিরাম নদীর পানি জামালপুরের গোয়ালকান্দা পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ময়মনসিংহ বিভাগের ভোগাই-কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদীর পানি বাড়ছে, যা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে শেরপুরের ভোগাই নদীর ভাটিতে নেত্রকোনার কংস নদী ও জামালপুরের জিঞ্জিরাম নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে ভোগাই-কংস নদী সংলগ্ন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এবং জিঞ্জিরাম নদী সংলগ্ন জামালপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে শনিবারই আবার বৃষ্টি কমে এসব নদীর পানি কমতে পারে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘বৃহস্পতিবার রাতেই শেরপুর জেলার ভোগাই-কংস নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) প্রায় সাড়ে ৬ মিটার পানি বেড়েছে এখানে। এর মূল কারণ শেরপুর জেলা ও সংলগ্ন সীমান্তবর্তী স্থানে এবং ভারতের মেঘালয় অঞ্চলে আকস্মিক ভারি বৃষ্টিপাত। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও পয়েন্টে ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শেরপুরের এই পানির প্রবাহের ফলে ভাটিতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলাতেও ভোগাই-কংস নদীর পানিও বাড়ছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে