নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের দায়িত্বশীল পদে রয়েছেন বেলায়েত হোসেন নামে এক ব্যক্তি।
বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
বেলায়েত হোসেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক পদে রয়েছেন। পাশাপাশি তিনি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পদেও রয়েছেন।
বেলায়েত হোসেন একই ইউনিয়নের জয়পুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে।
বেলায়েতের দলে যোগদানের বিষয়ে উভয় দলের নেতারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ২০২১ সালের ১৫ নভেম্বর সর্বশেষ অনুমোদিত ওয়ার্ড কমিটিতে তিনি সহ-সভাপতি হন। এর আরও কয়েক বছর আগে তিনি একই ওয়ার্ডের সদস্য ছিলেন। সহ-সভাপতি হিসেবে গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে উপনির্বাচনে কাউন্সিলর হিসেবে ভোট দেন বেলায়েত।
এ বিষয়ে বেলায়েত হোসেন বলেন, এক সময় বিএনপি করতাম। ২০২১ সাল থেকে জামায়াতে যোগদান করেছি। বর্তমানে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বিএনপি থেকে নাম কেটে দেওয়ার জন্য নেতাদের মৌখিকভাবে বলেছি। কিন্তু লিখিত আবেদন করিনি। তবে তারা আমার নাম কমিটি থেকে বাদ দেয়নি। গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির উপনির্বাচনে ভোট দেইনি, তবে নির্বাচন দেখতে গিয়েছিলাম।
উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহফুজুর রহমানের দাবি, বেলায়েত ২০২০ সাল থেকেই ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকের দায়িত্ন পালন করছেন। এক সময় তিনি বিএনপি করতেন। তবে ২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত ট্যাগ দিয়ে বেলায়েতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় বিএনপির পক্ষ থেকে কোনো রকমের সহযোগিতা পাননি তিনি। তবে জামায়াতের পক্ষ থেকে তাকে আইনি সহযোগিতাসহ সকল রকমের সহযোগিতা করা হয় বেলায়য়েতকে। পরে তিনি কৃতজ্ঞতাস্বরুপ জামায়াতে যোগদান করেন।
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া বলেন, বেলায়েত হোসেন অনেক আগে থেকেই বিএনপিতে ছিলেন। সর্বশেষ ২০২১ সালের নতুন কমিটিতে সহ-সভাপতি হয়। কিছুদিন আগে শুনেছি তিনি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হয়েছেন। তাকে বহিষ্কার করবো ভাবছি তবে সময়ের কারণে হয়ে উঠছিল না। এ বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, দীর্ঘ বছর ধরেই বেলায়েত বিএনপি করতেন। সম্প্রতি জানলাম জামায়াতের পদেও রয়েছেন তিনি। এ বিষয়ে উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে