লালমনিরহাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মে ২০২৬, ২২: ০৩

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। অনুপ্রবেশ, পুশ-ইন এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

শনিবার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দায়িত্বপূর্ণ সব সীমান্তে দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে। প্রতিটি বিওপি থেকে বাড়ানো হয়েছে নজরদারি কার্যক্রম। একই সঙ্গে সীমান্তে অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানানো হয়।

তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বাসস’কে বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় সজাগ রয়েছে।’

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।

রাজনীতি/এসআই

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রামের বাড়িতে বৃষ্টির মরদেহ, স্বজনদের আর্তনাদ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে।

৯ ঘণ্টা আগে

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহণের বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানে ঢুকে পড়ে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

১০ ঘণ্টা আগে

নড়াইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মসজিদের ইমাম গ্রেপ্তার

নড়াইলে একটি মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়তে আসা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের ইমামকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সীমান্তে বিএসএফের গুলিতে এইচএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহত

নিহত মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

১৩ ঘণ্টা আগে