ফেনীতে ১১ দলীয় ঐক্যের এবি পার্টির প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৯
ফেনীতে এবি পার্টির প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জুর একটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মজিবুর রহমান মঞ্জু এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমার নির্বাচনি অফিসে যে ভাঙচুর চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা ও সমর্থনে একটি অফিস শুরু হওয়াতেই তারা আতঙ্কিত হয়ে উঠেছেন। সন্ত্রাস ও অপরাজনীতির মাধ্যমে জনগণের কণ্ঠ কখনো রুদ্ধ করা যায় না।’

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর একটি নির্বাচন পরিচালনা কার্যালয় চালু করা হয়। সেখানে ফেস্টুন ঝুলিয়ে, চেয়ার-টেবিল বসিয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছিলেন দলীয় নেতাকর্মীরা। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে।

এ ছাড়া নির্বাচনি কার্যালয়ে হামলায় বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের নির্বাচনি কার্যালয়ের টেবিলের পাটাতন বাইরে পড়ে ছিল। কয়েকটি চেয়ার এলোমেলো ছিল। তবে প্রার্থী বা তার সমর্থকদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, তরুণদের অভাবনীয় সাহস ও দৃঢ়তার কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। আন্দোলনে আহতদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশে পাঠানোর পাশাপাশি তাদের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে।

১৪ ঘণ্টা আগে

‘চেয়ারে বসা’ নিয়ে মধ্যরাতে সংঘর্ষে জড়াল তিন গ্রামের মানুষ, আহত ১৫

মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

১৫ ঘণ্টা আগে

নির্বাচনী মাঠে নিষ্ক্রিয়তা, গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত

দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

১৬ ঘণ্টা আগে

দুর্নীতি করব না, করতেও দেবো না: কায়সার কামাল

নেত্রকোনা -১ (কলমাকান্দা, দূর্গাপুর উপজেলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যদি আপনাদের

১ দিন আগে