ফরিদপুরে একসঙ্গে জন্ম ৫ সন্তানের, বাঁচল মাত্র ১ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তবে সময়ের অনেক আগেই জন্ম হওয়ায় পাঁচ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে একটি ছেলে শিশু হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই একে একে পাঁচ নবজাতকের জন্ম হয়। বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম সন্তান জন্ম নেওয়ার পর প্রায় আধাঘণ্টার মধ্যে বাকি চারজনেরও জন্ম হয়। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে ছিল।

শিশুগুলোর পরিবার জানায়, নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের মাহামুদুল হাসান ডলার ও বড় কাজুলী গ্রামের চাঁদনী বেগমের বিয়ে হয় প্রায় দেড় বছর আগে। গর্ভধারণের পর পরীক্ষা-নিরীক্ষায় তারা জানতে পারেন, চাঁদনীর গর্ভে একসঙ্গে পাঁচটি সন্তান রয়েছে। তবে গর্ভের বয়স সাড়ে ছয় মাসের কিছু বেশি থাকতেই প্রসববেদনা ওঠে।

হাসপাতালের লেবার ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স মিনতি সরকার বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাভাবিক প্রসবেই পাঁচটি শিশুর জন্ম হয়। নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ায় প্রতিটি নবজাতকের ওজন ছিল মাত্র ৭০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে।

নবজাতক ও শিশু ওয়ার্ডের দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক প্রীতিরাজ পাল চৌধুরী বলেন, হাসপাতালে আনার পর পাঁচটি শিশুই জীবিত ছিল। তবে এত কম ওজনের নবজাতকদের নিবিড় পরিচর্যা (এনআইসিইউ) প্রয়োজন হয়। হাসপাতালের পর্যাপ্ত সুবিধা না থাকায় তাদের ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু পরিবার তা করেনি।

শুক্রবার সকালে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া বিশ্বাস জানান, জন্মের পর রাতের বিভিন্ন সময়ে চার নবজাতকের মৃত্যু হয়েছে। সর্বশেষ একটি ছেলে শিশু ভোররাতে মারা যায়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র ছেলে শিশুকে অক্সিজেন সহায়তায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ১ সপ্তাহেও হয়নি মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবার আইনি পদক্ষেপ নিতে গেলে মামলা গ্রহণ নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার মধ্যে এখতিয়ার-সংক্রান্ত জটিলতার মুখে পড়ে।

২ দিন আগে

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা অবস্থায় একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর লাগা আগুনে দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় আনার পথে ট্রলারটির দুই গ্রিজার রুবেল ও ডেক কর্মী শাহ আলমের মৃত্যু হয়।

২ দিন আগে

ঠাকুরগাঁওয়ে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার ছাত্রী এক সঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি।

২ দিন আগে

গাঁজা জব্দের পর বিক্রির অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, দাউদকান্দির ওসি প্রত্যাহার

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

২ দিন আগে