এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে কুশপুতুল দাহ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২১: ৩৮
রোববার দুপুরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুশপুতুল দাহ করা হয়েছে। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তার পদত্যাগের দাবিতে টানা পঞ্চম দিনের মতো আজ রোববার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুতুল দাহ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

এ দিন (২৬ জুলাই) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাবলাতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুশপুতুল দাহ করা হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঠিকাদার মো. শামসুদ্দোহা। এতে বক্তব্য দেন রবিউল ইসলাম, আবদুস সালাম, মফিজুল ইসলাম, মো. রাসেলসহ অন্যরা।

বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। জনগণের নৈতিক প্রত্যাশা এবং একজন সংসদ সদস্যের পদমর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে গাজী নজরুল ইসলামের পদত্যাগ করা উচিত। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

তারা আরও বলেন, শ্যামনগরের ভাবমূর্তি রক্ষা এবং জনমতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলেও দাবি করেন বক্তারা। তাদের ভাষ্য, তিনি দ্রুত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে শ্যামনগর অচল কর্মসূচির পাশাপাশি জেলার সব উপজেলায় একযোগে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তবে পরদিন নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী।

এদিকে, ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে এমপি গাজী নজরুলের নির্বাচনি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ-বিক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যেই জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রোববার (২৬ জুলাই) সকালে নেত্রকোণা মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

১৫ ঘণ্টা আগে

ফটিকছড়িতে হরতাল: অচল সড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

হরতালের কারণে ফেনী-খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজী দিঘী-হেয়াঁকো সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

১৫ ঘণ্টা আগে

পয়ঃবর্জ্য নিয়ে ‘অভিজাত বাসিন্দা’দের সঙ্গে রাজউক-ওয়াসার বিরোধ চরমে

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গুলশান লেকসংলগ্ন গুলশান, নিকেতন, বারিধারা ও বনানী এলাকার ভবনগুলোর সেপটিক ট্যাংক ও সোকওয়েল নির্ধারিত সময় পরপর পরিষ্কার করতে হবে। পরিষ্কারের চালান, রসিদ কিংবা সংশ্লিষ্ট নথি ভবন পরিদর্শনের সময় রাজউকের কর্ম

১৬ ঘণ্টা আগে

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর হামলা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

এ হামলার ঘটনায় ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হোসাইন সোহাগের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন আনোয়ারুল কবির। তবে অভিযোগ অস্বীকার করে তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সোহাগ।

১ দিন আগে