রাবিতে নবীন শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পাঠদানের আধুনিক পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া, কারিকুলাম উন্নয়ন ও এক্রিডিটেশন অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা এসব বিষয়ে সেশন পরিচালনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো একে অপরের কাছ থেকে শেখা। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণ খুবই সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।”

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, “নবীন শিক্ষকদের জন্য এটাই প্রথম প্রশিক্ষণ কর্মশালা। আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করি—সেই জায়গা থেকেই নবীন শিক্ষকদের জন্য এই আয়োজন। নতুন-পুরাতনের ভাবনার সমন্বয়েই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।”

সমাজকর্ম বিভাগের নবীন শিক্ষক তানভীর হোসাইন বলেন, “নতুন শিক্ষক হিসেবে শুরুটা কেমন হবে বুঝে উঠতে পারিনি। এমন প্রশিক্ষণ নিঃসন্দেহে দিকনির্দেশক ও প্রশংসনীয় উদ্যোগ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার প্রমুখ।

১১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেল নিতে পেট্রোল পাম্পে অপেক্ষা, হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিলেন আবদুল আলিম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলে দীর্ঘ সময় প্রখর রোদে অপেক্ষার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

১ দিন আগে

পদ্মায় বালু উত্তোলন রোধের অভিযানে গুলি, ৫ পুলিশসহ আহত ৬

পদ্মা নদী থেকে বালু উত্তোলন রোধে একটি অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে পাবনার ঈশ্বরদী উপজেলার নৌ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ সদস্যদের বহনকারী নৌকার মাঝিও গুলিতে আহত হন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

১ দিন আগে

২৪ ঘণ্টা পর রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে সংবাদ সম্মেলন করে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। রোগীর স্বজনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় কর্মবিরতি শুরু করেছিলেন তারা।

১ দিন আগে

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি অনেকে। পরে বাধ্য হয়ে কেউ ট্রেন, কেউ মাইক্রোবাস কিংবা স্থানীয় পরিবহনে ভেঙে ভেঙে ঢাকার উদ্দেশে রওনা হন।

২ দিন আগে