আওয়াল শেখ, খুলনা

সরকারি চালের কার্ড বরাদ্দে চলছে তালিকা যাচাই। তাই বাড়ি বাড়ি গিয়ে দাবি করা হচ্ছে টাকা। চেয়ারম্যানের নির্দেশে সেই টাকা আদায় করছেন ইউপি মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যরা। খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) পুরাতন উপকারভোগীদের তালিকা ছয় মাস বাড়ানোর জন্য এভাবেই ঘুষ আদায় করা হচ্ছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের সরকারি চালের কার্ডের তালিকায় নাম রাখার জন্য জনপ্রতি এক হাজার টাকা দিতে বলা হচ্ছে। টাকা না দিলে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সোমবার (১৯ মে) ইউনিয়নের প্রায় ২০ জন উপকারভোগীর সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক। তারা প্রত্যেকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য পাপিয়া বাড়ি বাড়ি গিয়ে এক হাজার টাকা করে আদায় করেছেন।
ইউনিয়নের গরু হাটখোলা এলাকার শিমু বেগম বলেন, আমরা চাল পেতাম। সেই তালিকায় আবারও নাম রাখার জন্য পাপিয়া এসে টাকা নিয়ে গেছে। আমি ছাড়াও তানিয়া, মাহফুজা, শায়লা, রূপা, রুনু, খাদিজা, রুনা, নুপুর, হালিমা, লিতুনজিরাসহ সবাই এক হাজার করে টাকা দিয়েছেন।
শিমু বেগম বলেন, আমরা গরিব মানুষ, মাসের ৩০ কেজি করে চাল পাব এই আশায় টাকা দিয়েছি। চেয়ারম্যান-মেম্বারদের টাকা না দিলে তো কার্ডে নাম থাকে না। গ্রাম পুলিশ তাদের পক্ষ থেকে টাকা আদায় করছে। বাধ্য হয়ে দিয়েছি। অনেকের কাছে টাকা নেই, তারা ধার দেনা করেও টাকা দিয়েছে, যদি কার্ডটা আবারও পাওয়া যায়, এই আশায় আছি।
বিষয়টি স্বীকার করে নিয়েছেন গ্রাম পুলিশ সদস্য পাপিয়াও। তিনি বলেন, চেয়ারম্যান টাকা নেওয়ার জন্য মেম্বারকে বলেছে, আর মেম্বার আমাকে বলেছে। তাই টাকা আদায় করেছি। তারপর মেম্বারের কাছে টাকা জমা দিয়েছি। কাউকে তো কোনো রিসিট দেওয়া হয়নি।
গ্রাম পুলিশের এই সদস্য আরও বলেন, এটা আমাদের অফিসের সিদ্ধান্তে টাকা নেওয়া হয়েছে। শুনেছি ট্যাক্স বাবদ টাকা নেওয়া হয়েছে। তবে আজকের মধ্যে ভিডব্লিউবি সহয়তার জন্য উপকারভোগীদের নাম অনলাইনে আবেদন করা হবে। পরে যাছাই-বাছাই হবে, কেউ বাদ পড়লে টাকা ফেরত দেওয়া হবে। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের কার্ড দেওয়া হবে।
পাপিয়া দাবি করেন, যারা সরকারি বিভিন্ন কার্ডের সুবিধা পাচ্ছেন, তারা অনেকে ১০ বছরও ইউনিয়ন পরিষদের ট্যাক্স দিচ্ছেন না। তাই এভাবে টাকা নেওয়া হয়েছে। তবে এটা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
জানতে চাইলে ইউপি মেম্বার কাজী কবিতা পারভীন বলেন, চেয়ারম্যানের পরামর্শে এভাবে ট্যাক্স আদায় করছি। ইউনিয়নের ট্যাক্স আদায় কম হলে সরকারের পক্ষ থেকে উন্নয়নের জন্য বরাদ্দ কম দেয়। তাই ট্যাক্স বাড়াচ্ছি। আমরা বেশি বরাদ্ধ পেলে তো রাস্তা-বাজারের উন্নয়ন করতে পারব।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুলতলা উপজেলা কর্যালয় থেকে জানা গেছে, ভিডব্লিউবির আওতায় ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ফুলতলা সদর ইউনিয়নের ৫১৩ জনের মধ্যে মাসিক ৩০ কেজি করে চাল সহায়তা দেওয়া হতো।
চলতি বছর থেকে অর্থবছরের সঙ্গে মিল রাখার জন্য তাদের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করার ঘোষণা দিয়েছে সরকার। তবে ভিডব্লিউবি কার্যক্রমের এমআইএস সিস্টেমে ত্রুটি থাকায় নতুন করে আবারও পুরাতন উপকারভোগীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ এ কাজে সহায়তার পাশাপাশি সদস্য যাছই বাছায়ের করছে।
এ হিসাবে ফুলতলা সদর ইউনিয়নের ৫১৩ জনের কাছ থেকে ঘুষ আদায় করা হয়েছে প্রায় পাঁচ লাখ ১৩ হাজার টাকা। বিষয়টি নিয়ে জানতে চাইলে ফুলতলার ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার বলেন, আমরা কোনো ঘুষ আদায় করছি না। ট্যাক্স তোলা হচ্ছে, তবে তাদের রশিদ দিয়েছি। রশিদ ছাড়া কারও কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না।
ইউনিয়ন পরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন, এ টাকা আদায় করে চেয়ারম্যান ও মেম্বাররা ভাগ করে নিতে চেয়েছিলেন। বিষয়টি জানজানি হলে গেলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সবাইকে সতর্ক করেছেন।
জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার বলেন, খবর পেয়ে আমরা ওই এলাকায় গিয়েছিলাম। উপকারভোগীদের কাছ থেকে এক হাজার করে টাকা নেওয়া হয়েছে। তবে চেয়ারম্যান ও মেম্বাররা বলছেন, ট্যাক্স বাবদ এ টাকা নেওয়া হয়েছে। তারা ট্যাক্সের কোনো রশিদ দেননি। এ বিষয়ে জানতে চাইলে বলেছেন, ট্যাক্স রশিদের সংকট থাকায় দিতে পারেননি। আমি চেয়ারম্যান ও মেম্বারদের সতর্ক করেছি, এভাবে টাকা নেওয়া যাবে না।
চেয়ারম্যান ও মেম্বারদের এভাবে টাকা আদায়ের বিষয়টি নজরে এলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। রীনা মজুমদার বলেন, তারা যে টাকা তারা আদায় করেছে, সেই টাকা ওভাবেই রেখে দিতে বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এখন ছুটিতে আছেন। তিনি ফিরলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

রাজনৈতিক ভেদাভেদ ও দলাদলি ভুলে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ দিন আগে
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজায় সোমবার (৯ মার্চ) দুপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজন মারা গেছেন। নিহত শেখ রাকিবুজ্জামান এবং আয়েশা সিদ্দিকা অনন্যা দুজনই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য বলে জানা গেছে।
২ দিন আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন। আমরা ঢাকাতেও বাড়ি বানাব না, বিদেশেও বাড়ি বানাব না আপনারা নিশ্চিত থাকেন। আমরা কাজ করতে এসেছি, কাজ করব। যদি দেখা যায় কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত, তাহলে তার কোনো ক্ষমা নেই। তাকে আমরা কোনো ধরনের ক্ষমা করব না এ ব্যাপারে আপনারা নিশ্চিত থ
২ দিন আগে
অভিযানস্থল থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সাংবাদিকদের জানান, এলাকার নিরাপত্তা নিশ্চিতে সেখানে স্থায়ীভাবে র্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এমনকি পাহাড়ের এই দুর্গম এলাকায় ক্যাম্পের সুরক্ষায় প্রয়োজনে কামান মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন তিনি।
২ দিন আগে