ডেস্ক, রাজনীতি ডটকম

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন সুপারভাইজারসহ ২ জন। অপরজন কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
নিহতরা হলেন- বাসের যাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী (৪০), বাসের সুপারভাইজার ঢাকার জুরাইন শ্যামপুর এলাকার নাসিরুদ্দিনের ছেলে তৌফিকুর রহমান (২৪) ও যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার সন্তোষ কুমার সাহার ছেলে প্রফুল্ল কুমার সাহা (৬০)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম থেকে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে তারা বাইরে এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের নিচে থেকে নিহত ২ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ছাড়া আহত ৫ জনকেও হাসপাতালে পাঠানো হয়েছে। বৃষ্টির মধ্যে বাসের হেলপার বেপরোয়া গতিতে চালাচ্ছিল। সে নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।
এ ছাড়া যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিজিবি হেডকোয়ার্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, দু’টি দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৮ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে