নিজস্ব প্রতিবেদক

খুলনার আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ ৪৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র বাদী হয়ে আড়ংঘাটা থানায় এ মামলা দায়ের করেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আড়ংঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, গত ৪ আগস্ট আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৩ জনের নামে গতকাল বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- দিঘলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা মো. দাউদ হায়দার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল জামান, খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, সাবেক ১নং ওয়ার্ড কমিশনার মো. শাহাদাৎ হোসেন মিনা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাই ও তার ব্যক্তিগত সহকারী শাহাবুউদ্দিন আহমেদ প্রমুখ।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে