ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু কারাগারে

যশোর প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২০: ১০
ফাইল ছবি

অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার যশোরের আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে এবং ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি।

র‌্যাব আরও জানায়, বাপ্পাদিত্য অর্থঋণের তিনটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। মামলা দায়েরের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি।

গ্রেপ্তারের পর র‌্যাব তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। বুধবার কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। তিন মামলার পলাতক আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, বাপ্পাদিত্য বসু নোয়াখালি, কুমিল্লা ও বরিশালের অর্থঋণ আদালত ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

শোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার বাপ্পাদিত্যকে মঙ্গলবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। বুধবার তাকে আদালতের সোপর্দ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৯ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৩ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে