প্রতিবেদক, রাজনীতি ডটকম

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনায় জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন।
আজ রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ দুইজন হলেন- জাহাজের বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।
খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি টিম রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ দুইজনের সন্ধানও মেলেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, দুপুর ১২টার দিকে নদীর পাশে বসে ছিলাম। এ সময় হঠাৎ দেখি একটি জাহাজ রূপসা রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুইজন নিখোঁজ রয়েছেন।
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, জাহাজটি মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে এক হাজার ১৪০ টন টিএসপি সার নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত নিখোঁজ হন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৯ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে