প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাগেরহাটের মোংলা-ঘষিয়াখালী নৌ ক্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময়, গ্যাসবাহী একটি জাহাজের সাথে ধাক্কায় ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে তল্লাশি চালাচ্ছে থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোররাতে বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে মহিদুল শেখ (২৫) মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে
এসময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ নামে এক জেলে সাঁতরে কূলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গ্যাসবাহী জাহাজটিকে আটক করা না গেলেও শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এলপিজি পরিবহনকারী একটি জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই জাহাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে