চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অনিম (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মঙ্গলবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হরিহরনগর-ঈদগাহ ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত অনিম হরিহরনগর গ্রামের মইর উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মাদক চোরাকারবারি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশি চোরাকারবারি অনিম ফেনসিডিল আনার জন্য হরিহনগর ঈদগাহ বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় ভারত সীমান্তে নালুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্যে করে গুলি করে। ওই গুলি বাম পাজরে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়ে বাড়ি ফেরেন অনিম।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য পার্শবর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে শুনেছি। এতে অনিম নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বলেন, এই ঘটনার কোনো সত্যতা আমরা পাইনি। সাধারণত এরকম ঘটনা ঘটলে বিএসএফের পক্ষ থেকে আমাদের অবহিত করে। তারা কিছু বলেনি। আমরাও সকালে বিষয়টি শুনে ঘটনাস্থলে বিজিবির সদস্যদের পাঠিয়েছিলাম। কিন্তু স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে