বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

জামাল হোসেন, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুরে সুসম্পর্ক উন্নয়ন ও সীমান্ত সুরক্ষার বিষয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দৌলতপুর সীমান্তে দুই দেশের অধিনায়ক পর্যায়ের এই বৈঠক আয়োজন করা হয়।

বাংলাদেশের পক্ষে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খুরশীদ আনোয়ারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অন্যদিকে, ভারতের পক্ষে ০৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে ১২ সদস্যে প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে শীতকালীন সময়ে সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও মানব পাচার বেড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ এসব অপরাধ দমন ও প্রতিরোধে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বিশেষভাবে, বিজিবি অধিনায়ক সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড বন্ধে বিএসএফের সহযোগিতা কামনা করেন। বিএসএফের অধিনায়ক এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকের শেষাংশে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী শান্তিপূর্ণ সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে