বেনাপোলের মাদরাসাছাত্র তামিম নিখোঁজ, সন্ধান মেলেনি ২ সপ্তাহেও

বেনাপোল (যশোর) প্রতিনিধি
মো. তামিম। ছবি: সংগৃহীত

রাতে মাদরাসা থেকে বের হয় যশোরের বেনাপোলের মাদরাসাছাত্র কিশোর মো. তামিম। কিন্তু বাড়ি ফেরেনি সে, ফেরেনি মাদরাসাতেও। এরপর কেটে গেছে প্রায় দুই সপ্তাহ। কিন্তু তামিমের কোনো সন্ধান পায়নি পরিবার।

ছেলেকে হারিয়ে এখন দ্বারে ঘুরছেন বাবা আব্দুর রহমান। চাওয়া একটাই— বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদরাসার ছাত্র ছেলে মো. তামিম (১৪) ।

আব্দুর রহমান জানান, গত ১৯ জুন রাত ৮টার দিকে মাদরাসা থেকে বের হয়ে আর ফেরেনি তামিম। এ নিয়ে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে তামিম এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত এক বছর ধরে লেখাপড়া করে আসছে। গত ১৯ তারিখে রাত আনুমানিক ৮টায় সবার অগোচরে মাদ্রাসা থেকে সে বের হয়। এরপর কোথায় চলে গেছে, কেউ বলতে পারছে না। মাদরাসার সিসিটিভি ফুটেজে মাদরাসা থেকে বের হতে দেখা গেছে।

আব্দুর রহমান আরও বলেন, আমার ছেলে বাড়িতে বা মাদরাসায় আর ফিরে আসেনি। পরিবারের সদস্য ও মাদরাসা কর্তৃপক্ষ মিলে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে ছেলের কোথাও সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, নিখোঁজ মাদরাসা ছাত্রের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ছেলেটিকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে