মাগুরা প্রতিনিধি

মাগুরায় রাস্তা থেকে রফিকুল ইসলাম রুমন (৪০) নামে জেলা শ্রমিক লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে মাগুরা-যশোর রোডের বটতলা থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মৃত রফিকুল ইসলাম রুমন জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি মাগুরা সদরের পারলা গ্রামের আক্কাস মোল্যার ছেলে।
মৃত রুমনের বড় ভাই মিলন এই মৃত্যুকে রহস্যজনক দাবি করে তদন্তের দাবি করেছেন।
তিনি জানান, রুমন মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তিনবারের নির্বাচিত লাইন সম্পাদক ও জেলা শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাতের বেলা মোটরসাইকেলে যাত্রী বহনের কাজও করতেন। রোববার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী বলেন, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অক্ষত অবস্থায় তার পাশে তার মোটরসাইকেলটি পাওয়া গেছে। এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা বা কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে