ঘেরে ভাইরাস জনিত রোগ, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ও চলতি অতিবৃষ্টির ফলে ত্রিমুখী বিপর্যয় নেমে এসেছে মোংলার চিংড়ি চাষি ও ঘের মালিকদের। বন্যার দিনে মোংলা উপকূলীয় এলাকার বাঁধ ভেঙে তলিয়েছিল ৬টি ইউনিয়নের প্রায় ৫ হাজারেরও বেশি চিংড়ি ঘের ও প্রকল্পের পুকুর, মাছ ভেসে গিয়ে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। অভাবের ফলে ঘেরের ভেড়ি সংস্কার ও মাছ ছাড়াসহ ঘুরে দাড়াতে সরকারি সহায়তার দারি ক্ষতিগ্রস্তদের।
নতুন করে চিংড়ি চাষ শুরু করতে না পারলে রপ্তাপি বাণিজ্যের ওপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা করছেন সচেতন নাগরিক সমাজ।
মৎস্য বিভাগ বলছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এ চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তা ও প্রণোদনার জন্য তালিকা তৈরি করে পাঠানো হয়েছে।
মোংলা এলাকার মৎস্য চাষি ও ঘের মালিকরা বলেন, বাংলাদেশের রপ্তানিযোগ্য একটি বড় শিল্প হলো চিংড়ি শিল্প। মোংলাসহ দেশের বেশ কয়েকটি এলাকার চাষকৃত বাগদা ও গলদা চিংড়ি এ দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা আয় করে সরকার। মৌসুমের শুরুতেই একটি বড় সমস্য দেখা দেয় ঘেরে ভাইরাস জনিত রোগে, ফলে লোকসানের মুখে পড়তে হয় ঘের মালিকদের। সম্প্রতি চলে যাওয়া প্রলয়ংকারী ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে ৭/৮ ফুট পানি বৃদ্ধির ফলে মোংল্য়া তলিয়ে গেছে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমির ৫ হাজার চিংড়ি ঘের। ধার-দেনা করে তৈরি করা ঘের থেকে উপজেলার ৬টি ইউনিয়নে ভেসে গেছে কয়েকশ মন বাগদা ও গলদা চিংড়িসহ সাদা মাছ। এতে প্রায় সাড়ে ১৬ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে মোংলা উপজেলার মৎস্য চাষি ও ঘের মালিকরা। এবারের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে এ অঞ্চলের মৎস্য চাষিরা। একদিকে ঘেরে ভাইরাস, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টি, কোনো দিকেই কাটিয়ে উঠতে পারছে না এখানকার ঘের মালিকরা। সরকারি সহায়তা পেলে ঘেরগুলো পূর্ণ সংস্কার করে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে এ শিল্প সংশ্লিষ্টরা।
মোংলার সিনিয়র মৎস্য কর্মকর্ত অঞ্জন বিশ্বাস বলেন, দেশের রপ্তানি যোগ্য সাদা সোনা ক্ষ্যাত এ চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। প্রণোদনাসহ সরকারি সহায়তার চেষ্টা চলছে।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে