কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে জুতা দিয়ে পেটালেন দুই নারী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে চড়থাপ্পড় ও জুতা দিয়ে পিটিয়েছেন দুই নারী। মারধরের ঘটনার ফুটেজ সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরপর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। মারধরের শিকার পঞ্চাশোর্ধ্ব ওই ট্রাফিক সদস্যকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার সকালের দিকে কুষ্টিয়া শহরে ব্যস্ততম কোর্টস্টেশন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ট্রাফিক সদস্যের সঙ্গে কথা বলা হচ্ছে। দুই নারীর বিষয়েও খোঁজনেওয়া হচ্ছে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ট্রাফিক পুলিশ কোর্টস্টেশন মোড় এলাকায় দাঁড়িয়ে আছেন। এ সময় সড়কের বিপরীত দিক থেকে মধ্যবয়সী এক নারী হেঁটে তীব্র গতিতে ট্রাফিক পুলিশের দিকে যাচ্ছেন। ওই নারী ট্রাফিক পুলিশের সামনে গিয়েই ডান হাত দিয়ে সজোরে থাপ্পড় দেন, আঙুল নাড়িয়ে কিছু বলতে থাকেন। এরপর পায়ের জুতা খুলে মারতে থাকেন। কিছুক্ষণ পর আরেক নারী এসে জুতা দিয়ে মারতে থাকেন। তখন প্রথম নারী মোবাইল ফোন দিয়ে ভিডিওধারণ করতে থাকেন। আশপাশে দাঁড়িয়ে এবং সড়কে চলতে থাকা অন্তত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি এসব দৃশ্য দেখেন। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি তাদের নিবৃত্ত করেন। তবে পুরো মারধরের সময় ওই ট্রাফিক পুলিশ সদস্যকে কোনো পাল্টা আঘাত করতে দেখা যায়নি।

পুলিশ সুপারের কার্যালয়ে থাকায় ট্রাফিক সদস্যের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর সহকর্মীরা জানিয়েছেন, তিনি কয়েক দিন আগে যোগদান করেছেন। সকাল থেকে কোর্টস্টেশন এলাকায় দায়িত্বে ছিলেন। বিকেলে তিনি দায়িত্ব পালন শেষ করেন।

ভুক্তভোগী ট্রাফিক সদস্যের বরাত দিয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ ফেরদৌস বলেন, সকালে রেলগেট এলাকায় ট্রেন আসার আগে রেলগেটের প্রতিবন্ধক পড়ে যায়। এ সময় ওই নারী রিকশাযোগে তাঁর সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে রেলগেট উঁচু করতে বলেন। ট্রাফিক সদস্য বিষয়টি তার এখতিয়ার না বলে জানিয়ে দেন। এ নিয়ে ওই নারী বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে ওই নারী আরও এক নারীকে নিয়ে এসে আচমকা মারধর করেন। ওই দুই নারীর পরিচয় জানা সম্ভব হয়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

২১ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে