বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেড-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথবাহিনী।
রোববার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোংলার অয়েল ইনস্টলেশন এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানির পরিমাণ সরেজমিনে পরিমাপ করা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এতে অনুমোদিত মজুদের বাইরে অতিরিক্ত ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল পাওয়া যায়, যা জব্দ করা হয়।
জব্দ করা জ্বালানি তেলের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে জব্দ হওয়া জ্বালানি তেলটি পেট্রোল, ডিজেল নাকি অকটেন—তা নিশ্চিত করে জানানো হয়নি।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে