মেঘনা নদীতে ধরা পড়ল ২৫ কেজির পাখি মাছ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাখি মাছ। শুক্রবার (২৮ জুন) দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে ধরা পড়া আরও একটি পাখি মাছ আজ সকালে ১২০০ টাকায় বিক্রি করা হয়েছে একই আড়তে।

স্থানীয়রা জানান, মনির মাঝি নামে এক জেলে আজ শুক্রবার ভোরে মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদী থেকে অন্যান্য মাছের সঙ্গে একটি পাখি মাছও ধরেন তিনি। মাছটি আজ দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় এনায়েত বেপারী কিনে নেন। এর আগে, একই দিন সকালে ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ কিনেন এনায়েত বেপারী। মাছটি নরম থাকায় ১২০০ টাকায় কেনেন তিনি।

মনির মাঝির সঙ্গে কাজ করা হৃদয় বলেন, ‘বছরে দুই-একবার এ ধরনের বড় মাছ জালে ওঠে। মাছগুলো দ্রুত গতিসম্পন্ন, তাই অনেকে পাখি নামেও চেনেন। সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক।’

এনায়েত বেপারী বলেন, ‘সকালে একটা পাখি মাছ কিনেছি। দুপুরে আরাে একটা কিনলাম। এই মাছ সহজে পাওয়া যায় না। মাছটি দেখতে অনেকেই ভিড় জমিয়েছিলেন বাজারে। খেতে সুস্বাদু হওয়ায় দাম ভালো পাওয়া যায়।’

মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার হাবিব ভূইয়া বলেন, ‘মনির মাঝি আমাদের আড়তে তার সব মাছ নিয়ে আসেন। তার মধ্যে ইলিশ মাছ বেশি ছিল। তারপর একটা পাখি মাছ নিলামে তুলি। নিলামের মাধ্যমে এনায়েত বেপারী ৩ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ‘স্থানীয়দের কাছে এই মাছটি পাখি মাছ হিসেবে পরিচিত। গভীরে চলাচল করায় তেমন একটা ধরা পড়ে না। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই মাছ।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১২ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে