যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় অবস্থিত এসিআই ফার্টিলাইজারের গবেষণা কেন্দ্রে মঙ্গলবার (৭ মে) মাঠ দিবস আয়োজন করেছে। এসিআই ফার্টিলাইজার তাদের গবেষণা কেন্দ্রের জমিতে ধান চাষে হেক্টর প্রতি ৫০০ কেজি ব্রি উদ্ভাবিত বায়ো অর্গানিক সার ব্যবহার করেছে, যেখানে কোনো প্রকার টিএসপি বা ডিএপি সার ব্যবহার করা হয়নি।
এ ছাড়া শতকরা ৩০ ভাগ নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া কম ব্যবহার করা হয়েছে। এতে করে গবেষণা কেন্দ্রের ধানে শতভাগ অনুমোদিত মাত্রায় রাসায়নিক সারের চাইতেও এই ধানের ট্রায়াল প্লটে বিঘায় ২ মন ধানের ফলন বেশি হয়েছে।
মাঠ দিবস অনুষ্ঠানে ড. সুশান্ত কুমার তরফদার, ডিডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর, মো আবু তালহা, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর, মো মাসুদ হোসেন পলাশ এবং উপজেলা কৃষি অফিস, ঝিকরগাছা ও যশোর উপস্থিত ছিলেন।
এ ছাড়া এসিআই এর পক্ষ থেকে এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর কৃষিবিদ বশির আহমেদ, শাহ মোহাম্মদ আরেফিন, কৃষিবিদ জাহিদুল ইসলাম এবং গবেষক মো. রোকিবুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এসিআই ফার্টিলাইজার ব্রি উদ্ভাবিত বায়ো-অর্গানিক সার সাধারণত শাকসবজির অবশিষ্টাংশ, বায়োচার এবং রক ফসফেট, উপকারী ব্যাকটেরিয়া ইত্যাদি থেকে তৈরি হয়। উপকারী ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেন ফিক্সেশন, রক ফসফেটকে উদ্ভিদের জন্য সহজলভ্য করে এবং গাছের বৃদ্ধির জন্য হরমোনগুলো সরবরাহ করে।
উল্লেখ্য, ব্রি উদ্ভাবিত বায়ো-অর্গানিক সার উতপাদন ও বাজারজাতকরণের জন্য ইতিমধ্যে এসিআই ফার্টিলাইজারের সঙ্গে সঙ্গে সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে। এই সার ব্যবহারে একদিকে যেমন রাসায়নিক সারের সাশ্রয় হবে, অন্যদিকে মাটির গুণাগুণ বৃদ্ধি সহ ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৮ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে