আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৬

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২২: ০৪
শনিবার সংঘর্ষের পর অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। ছবি: রাজনীতি ডটকম

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে হাশেম মোল্লা (৪৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্যসহ আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয় মোল্লা বংশের বাকা মোল্লা ও ইসরায়েল মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হাশেম মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংঘর্ষে আহত দুই পুলিশকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যদের খুলনা মেডিকেল ও সিটি কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, হামিদপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মোল্লা বংশের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বাকা মোল্লা, আরেক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইসরাইল মোল্লা। নিহত হাশেম মোল্লার বাবা কাদের মোল্লা। তারা বাকা মোল্লার সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে কাদের মোল্লার ছেলে জনি মোল্লা বাড়ির পাশে মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় ইসরাইল মোল্লার সমর্থক রউফ শেখ তার অনুসারীদের নিয়ে জনি মোল্লার ওপর হামলা করেন। চিৎকার শুনে জনি মোল্লার ভাই হাশেম মোল্লা এগিয়ে গেলে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

খবরে পেয়ে দ্রুতই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে সংঘর্ষ গ্রাম জুড়ে আর ছড়িয়ে পড়তে পারেনি।

গ্রামবাসী জানায়, সংঘর্ষের সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। যৌথবাহিনী হাশেম মেল্লার বাড়ি থেকে ২০ রাউন্ড শটগানের গুলি ও দেশীয়ভাবে তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। যৌথবাহিনী গ্রামের সিরাজ শেখসহ দুজনকে আটক করেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মেহেদী হাসান জানান, হামিদপুরে ইউনিয়নের ছিলিমপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে যায়। হামলা ঠেকাতে গিয়ে পুলিশ সদস্য চন্দন সাহা ও সজলসহ আরও ছয়জন আহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হাশেম মোল্লার বাড়ি থেকে ২০ রাউন্ড শটগানের গুলি এবং একটি দেশীয় একটি ওয়ান শুটারগান উদ্ধার করে যৌথবাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে