কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে স্থানীয় সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান, গত মঙ্গলবার ভেড়ামারায় যাত্রী উঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকদের তর্কাতর্কি হাতাহাতি সহ মারধরের ঘটনায় জড়িয়ে পড়েন। এসময় সিএনজি চালকরা আমাদের কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করে। এরই জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হলে প্রশাসনের আশ্বাসে আবার বাস চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, গতকাল আবারো সিএনজি চালকরা আমাদের বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। তারই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্ম বিরতি পালন করা হচ্ছে। তবে অগ্রিম টিকিট বিক্রি থাকার কারণে যাত্রীদের কথা ভেবে কুষ্টিয়া থেকে ঢাকাগামী দুরপাল্লার পরিবহন শুধুমাত্র আজকের জন্য চলাচল করবে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতিদ্রুত সমাধান চান তারা।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে