প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে

রাজশাহী ব্যুরো

বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারন না হলেও, প্রথম বারের মতো সেই ট্রফি এলো রাজশাহীতে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ট্রফির উন্মোচন করেন। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেখানে ট্রফি দেখতে শিক্ষার্থী, ক্রিকেটপ্রেমীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ ভিড় জমান।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে খুব কাছ থেকে দেখতে পেয়ে অনেকেই উচ্ছ্বাসিত। অনেকেই সেলফি তুলে সাক্ষী হয়ে থাকছেন ট্রফির সাথে। অনেকে প্রত্যাশা করেন, চ্যাম্পিয়নস ট্রফি যেন এবার রাজশাহীর ঘরেই আসে।

এসময় স্থানীয় বাসিন্দা শরিফ আহম্মেদ বলেন, এর আগে এমন ট্রফি রাজশাহীতে আসেনি। এবারই প্রথম আসলো। তাই সকাল থেকেই উচ্ছ্বসিত ছিলাম। ট্রফি দেখতে পেয়েই প্রথমে ছবি তুলেছি। আশা করছি এই ট্রফি যাতে রাজশাহীর ঘরেই আসে।

ট্রফি পেয়ে মারিয়া খাতুনও তুলেছেন সেলফি। তিনি বলেন, আমার বয়সে এমন একটি ট্রফি রাজাশাহীতে দেখি নি। তাই সেলফি তুলেছি সাক্ষী হিসেবে রাখতে। এটি আমাদের রাজশাহীবাসীর বড় পাওয়া।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় স্যার গারফিল্ড সোবার্স আজ থেকে ১৫/১৬ বছর আগে রাজশাহীর মাঠ প্রদক্ষিণ করে রাজশাহীর মাঠকে বিশ্বমানের মাঠ হিসেবে ঘোষণা করেন। আমাদের মান সম্পন্ন হোটেলও হয়েছে। ক্রিকেট খেলার স্থান হিসেবে রাজশাহী সব সময় এগিয়ে ছিল। এক সময় বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট টিমের বেস্ট ইলেভেনের ৭ জনই ছিল রাজশাহীর। আজকে রাজশাহী আবারো জেগে উঠেছে। এসময় রাজশাহী অঞ্চলে ভাল মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরীসহ আগামীতে রাজশাহীতে বিপিএল আয়োজনের বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন মিনু।

ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ বলেন, ট্রফিটি আলুপট্টি মোড় থেকে রাজশাহী কলেজ নগর ভবন রেলগেটসহ পাঁচটি স্থানে প্রদর্শিত হবে। সাধারণ মানুষ খুব কাছ থেকেই দেখতে পাবেন বিপিএলের চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ট্রফিটি যাবে রংপুরে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে