এইচএমপিভি রোধে বেনাপোলে সতর্কতা জারি

যশোর প্রতিনিধি

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। এ সময় ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করে যাতায়াত করছেন।

বেনাপোল বন্দরে পরিচালক মামুন কবির তরফদার জানান, সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় এইচএমপিভি আক্রান্ত রোগীর দেখা মিলেছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে যেমন সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে এই পথ দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন ঠিক তেমনি ভাবে এইচএমপিভি রোধে পরীক্ষা-নিরীক্ষা করে যাতায়াত করছেন। এছাড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাকচালক ও সহকারীরা পরীক্ষা-নিরীক্ষা করে বেনাপোল বন্দরে প্রবেশ করছেন।

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের অফিসার ডা. আব্দুল মজিদ জানান, ভারতে আক্রান্ত হওয়ায় আমাদের দেশেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জনসমাগম বেশি হয় এমন জায়গায় মাস্ক পরিধান করা ও হাত ধোয়ার অভ্যাস করলে এটি প্রতিরোধ করা সম্ভব বলে তিনি জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে