রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলা ও ডাকাতির ঘটনায় জড়িত গুলিবিদ্ধ একজনসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বিদ্যুৎকেন্দ্রের আনসার ব্যাটালিয়নের হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে রামপাল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন নাম্বার টাওয়ারের পাঁচ নম্বর ইয়ার্ড এর সীমানা প্রাচীর কেটে ৫০-৬০ জন ডাকাত নিরাপত্তা কর্মীদের মারধর করে মোবাইল ও লোহার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে যায়। সশস্ত্র হামলায় এক আনসার সদস্য ও চারজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্যকেন্দ্রে ও খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস বলেন, পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে। লুটে নেওয়া দেড় হাজার কেজি লোহার রড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১১ জনকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৯ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৩ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে