মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

রূপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান পতাকাবাহী এমভি মেলিনা।
শুক্রবার (১০ জানুয়ারি) জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে অবস্থান করছে।
জাহাজটিতে প্লান্টের জেনারেল মেশিনারি রয়েছে। এসব মালামাল খালাস শেষে সড়ক পথে পাবনার রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান।
তিনি বলেন, শুরু থেকেই রূপপুর পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়ে থাকে। এবারও বিপুল পরিমাণ জেনারেল মেশিনারি এসেছে। খালাস শেষে পণ্যগুলো সড়ক পথে রূপপুরে পাঠানো হবে।
মাকরুজ্জামান আরও বলেন, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। বর্তমানে বন্দরের বিভিন্ন পয়েন্টে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে কয়লা, জিপসাম, ড্যাপ, টিএসপি, এমওপি স্যার, ক্লিংকার, এলপিজি, বিভিন্ন পণ্যের কন্টেইনার ও পাথর রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে প্রথম ছয় মাসে মোংলা বন্দরে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। ১০ হাজার ৩৮৬ টিউজ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়, গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে পাঁচ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি করা হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি হয়। এর মাধ্যমে ২১০ কোটি টাকা রাজস্ব আয় হয় বন্দরের। যা ২০২২-২৩ অর্থ বছরের তুলনায় বেশি।

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
২১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে