রাত ১০টার পর চা দোকান বন্ধের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গ্রামাঞ্চলের সব চায়ের দোকান রাত ১০টার পর বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। সোমবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার এস এম আকাশের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাত ১০টার পর চায়ের দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা ও তাস খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয়দের একাংশ বলছেন, উঠতি বয়সের ছেলেরা বিশেষ করে শিক্ষার্থীরা চায়ের দোকানে গিয়ে রাতে আড্ডায় মশগুল থাকে। এখন তারা পড়ালেখায় মন দেবে। যদিও দোকানিরা বলছেন, সাধারণত রাত ১১টা পর্যন্ত তাদের বেচাকেনা হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হবে।

মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমু, যা বলছেন নেটিজেনরামেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমু, যা বলছেন নেটিজেনরা অন্যদিকে সচেতন মহল বলছে, গ্রামের একজন মানুষ সারাদিনের পরিশ্রম শেষে চায়ের দোকানে গিয়ে একটু টেলিভিশন দেখে, ক্যারাম খেলে। এটি তার স্বাধীনতা, সারাদিনের বিনোদন। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। প্রশাসনের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভিন্ন পন্থা খুঁজে বের করা।

এদিকে নির্দেশনা কার্যকর করতে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

২১ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে