‘আমরা একত্রিত হয়ে আন্দোলন করেছি, একত্রিত হয়ে দেশের কাজ করব’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৩: ৫১

যশোর কমিউনিটির উদ্যোগে দেশের ক্রান্তিলগ্নে হাল ধরা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোর কমিউনিটি প্রেসিডেন্ট ডা. মো. রাইয়ান হাসান জানান, সবাই একত্রিত হয়ে নতুন উদ্যামে এগিয়ে যেতে হবে এবং সে যশোরকে সিটি করপোরেশন, লাল দির্ঘীর পাড়ের খাল সংস্করণ, ভৈরব নদীর পুনরুদ্ধার, আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান এ সভায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ তার দাবিতে রাখেন প্রশাসনকে দ্রুত জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সংস্কার করার জন্য আপামর যে জনতা নেমেছিল। যেভাবে রাস্তায় নেমেছিল একইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম সমন্বয়ক জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, শুনতে ভয়, দেখতে ভয়, বলতে ভয়, লিখতে ভয়, এমন দেশকে, কে স্বাধীন কয়? স্বাধীনতার এতগুলো বছর পরে এসেও যদি মানুষের বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা না থাকে তাহলে মানুষ কেন ভাববে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে তারা এ বাংলাদেশ অর্জন করেছিল। স্বাধীনতা অর্জন করলেও আমাদের দেশ কিন্তু সংস্কার হয়নি। আমরা দেশ সংস্কার করতে নেমেছি। আমাদের এই সংস্কারের কাজটি বর্তমানেও চলমান রয়েছে। আমাদের কাজ শেষ নয়। আমরা সবাই একত্রিত হয়ে যেমন আন্দোলন করেছি তেমন এখনো একত্রিত হয়ে দেশের কাজ করব।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটি প্রেসিডেন্ট ডা. মো. রাইয়ান হাসার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নির্বাহী পরিষদ সদস্য সঞ্জিত চক্রবর্তী, দপ্তর সম্পাদক সাজিদ আহমেদ সান, প্রচার সম্পাদক ফাহাদ আল তাজিম, সদস্য গাজী সোহেল আরমান, অন্যতম প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ, জেসিনা মুর্শীদ প্রাপ্তি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১১ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে