বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে খুলনা-মাওয়া মহাসড়কে দুই ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া অজ্ঞাত একটি বাহন কাহালপুর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। একই এলাকার দুইশত গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে অপর একটি বাসের চাপায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

ওসি শেখ নুরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোল্লাহাট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার পাশে কার্টনভর্তি ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং দুর্ঘটনাকবলিত একটি ভ্যান দেখতে পাই। আর সড়কের মাঝে থেতলানো অবস্থায় একটি লাশ পড়ে ছিল। আমরা তা উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কোনো দ্রুতগতির পরিবহণের চাপায় তার মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১১ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে