সাতক্ষীরা প্রতিনিধি

উপকূলীয় গরিব মানুষকে পানি কিনতে বাধ্য করা বন্ধ করার আহ্বান জানিয়েছে পানির অধিকার থেকে বঞ্চিত সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলাবাসী।
বিশ্ব পানি দিবস উপলক্ষে সরকারি সেবায় বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে শুক্রবার (২২ মার্চ) কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করে জনকল্যাণ সংস্থা , নির্ভয় ফাউন্ডেশন ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ।
এতে সুপেয় পানির সংকটে থাকা স্থানীয় জনগন স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। স্থানীয় তরুণ ও ভুক্তভোগী সাধারণ জনগণ বিশেষ করে নারীরা সরকারি সেবায় সুপেয় পানির দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব পানি দিবসে তারা তাদের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ আহ্বান জানান।
এবারের পানি দিবসের প্রতিপাদ্য ‘ওয়াটার ফর পিস’ বা ‘শান্তির জন্য পানি’।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের পাশাপাশি মনুষ্য সৃষ্ট নানা কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মানুষ সুপেয় পানির চরম সংকটে জীবন যাপন করছেন। লবণাক্ততার আগ্রাসনে এখানকার পানি পানের অনুপযোগী।
পানি সংকটের ফলে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়েছে। আর এই সুযোগে কিছু অসাধু মহল পানি নিয়ে ব্যবসা করছে, যা এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অভিশাপ। এই হুমকি মোকাবিলায় লবণ পানি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বিনামূল্যে সুপেয় পানি নিশ্চিত করা জরুরি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৯ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে