পাবনা প্রতিনিধি

এক দশকের পথচলার পর অবশেষে রূপপুরের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট প্রস্তুত হয়েছে জ্বালানি লোডিংয়ের জন্য। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ প্রক্রিয়া। প্রথম ইউনিটটিতে জ্বালানি লোডিং শেষ করতে সময় লাগবে অন্তত ৪৫ দিন। লোডিং শুরুর তিন মাসের মাথায় পরীক্ষামূলকভাবে এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের দেশের তালিকায় বাংলাদেশের নাম লেখানোর পথও প্রশস্ত হতে যাচ্ছে। সেই সঙ্গে জ্বালানি নিরাপত্তার পথেও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ জ্বালানি ইউরেনিয়াম লোডিং, আজ মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থেকে যার সূচনা করবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে এ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ ইউরেনিয়াম লোডিংয়ের সূচনালগ্নে উপস্থিত থাকবেন। এ ছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও রুশ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জ্বালানি লোডিংয়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ প্রকল্প চালু হলে এ অঞ্চলসহ সারা দেশ একটি টেকসই বিদ্যুতের উৎস পাবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি লোডিংয়ের পরবর্তী তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। শুরুতে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতা ১২০০ মেগাওয়াটে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমিয়ে দেশীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর অনন্য ভূমিকা রাখবে। সেই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক ভিতকে আরও শক্তিশালী করবে। তবে এর নিরাপত্তার দিকটিও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার তাগিদ দিয়েছেন তারা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্স বিশেষজ্ঞ অধ্যাপক প্রীতম কুমার দাস বলেন, জ্বালানি নিরাপত্তার জন্য পরমাণু বিদ্যুৎ একটি ভালো সমাধান। তবে একই সঙ্গে এটি অত্যন্ত স্পর্শকাতরও। ফলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রটোকল অত্যন্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) প্রথম ইউনিটের কার্যক্রম শুরুর লাইসেন্স প্রদান এবং ৫২ জন বিশেষজ্ঞের কাজ করার অনুমোদন দেয়। কারিগরি কিছু জটিলতায় পূর্বনির্ধারিত তারিখ কিছুটা পিছিয়ে আজ ইউরেনিয়াম লোডিংয়ের নতুন সময়সূচি ঠিক করা হয়।
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্প থেকে দুটি ইউনিটে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে