চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসায় রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে অন্তত তিনজনের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। বাকি ছয়জনের অবস্থাও সংকটাপন্ন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবনের রান্নাঘরে ‘জমে থাকা গ্যাস’ বিস্ফোরিত হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, সোমবার ভোরে হালিশহরের ওই ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণের খবর পান তারা। সেখান থেকে নারী-শিশুসহ অন্তত ৯ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে দুই নারী ও এক পুরুষের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। এ ছাড়া এক জনের শরীরের ৮০ শতাংশ ও একজনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।
বাকি চারজনের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে জানিয়ে বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, ৯ জনের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সবার অবস্থা সংকটাপন্ন।

নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১ দিন আগে
রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-র ছবি দেখা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, জনগণের অর্থে পরিচালিত কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না। সরকারি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
২ দিন আগে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কৃত্রিম নয়; এটি ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বন্ধনে গড়ে ওঠা এক অকৃত্রিম সম্পর্ক।
২ দিন আগে