রাজশাহীর ছয় আসনের দুইটিতে নতুন মুখ, চারটিতে পুরনো প্রার্থী

রাজশাহী ব্যুরো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে দুইটিতে এসেছে নতুন মুখ, আর চারটিতে আগের প্রার্থীরাই পুনরায় মনোনয়ন পেয়েছেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে নতুন প্রার্থী হয়েছেন ডিএম জিয়াউর রহমান।

অন্যদিকে, রাজশাহী-২ (সদর) আসনে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আবু সাঈদ চাঁদ পুনরায় মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের সংগঠনের মতামত, স্থানীয় জনপ্রিয়তা ও তৃণমূলের মূল্যায়ন বিবেচনা করেই এবারের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন ঘোষণার পর রাজশাহীর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ, আতশবাজি ও পটকা ফাটিয়ে আনন্দ প্রকাশ করেন।

রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, ‘আমি এবারের মনোনয়ন নিয়ে খুবই খুশি। অভিজ্ঞ নেতাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। তরুণদের ভবিষ্যতে সুযোগ আসবে। মনোনয়ন ঘোষণার পর নেতাকর্মীরা উচ্ছ্বসিত, কারণ প্রার্থীরা কর্মী ও সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ। আমার বিশ্বাস, রাজশাহীর সব আসনেই বিএনপির জয় হবে।’

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের মতো রাজশাহীর ছয়টি আসনেও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই এখন একটাই লক্ষ্য নিয়ে মাঠে নামব—দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, ‘সারাদেশের মতো রাজশাহীতেও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিএনপি। আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজশাহীর ছয়টি আসনে বিজয় উপহার দিয়ে আমরা প্রমাণ করব, রাজশাহীর বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সুন্দরবনে ৩ দিনের ব্যবধানে ফের মিললো বাঘের দেখা

রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের টাইগার পয়েন্ট এলাকায় ক্যামেরায় ধরা পড়ে বাঘটি।

১ দিন আগে

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

১ দিন আগে

খাগড়াছড়ি সীমান্তে গোলাগুলি, অস্ত্র-গুলিসহ সরঞ্জাম উদ্ধার

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে যামিনীপাড়া জোন।

১ দিন আগে