কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে তরুণের মৃত্যু, ৬ ঘণ্টা আটকা ট্রেন

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৬: ৫৩
দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ।

এ ছাড়া সংঘর্ষের কারণে রেললাইনের ওপর উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন প্রায় ছয় ঘণ্টা ধরে ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে আছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস।

সংঘর্ষে নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত কালিকাপ্রসাদ ইউনিয়নের একটি বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে মিরারচর ও আকবরনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বাজারটির নাম নিজেদের গ্রামের নামে করার দাবিকে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

কয়েক বছর আগে সালিশি বৈঠকের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর বাজার’ রাখা হয়। তবে সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম শুধু ‘আকবরনগর’ করার দাবি জানান। অন্যদিকে মিরারচর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম ‘মিরারচর-আকবরনগর’ রাখার দাবি তোলেন। এ নিয়ে কয়েকদিন ধরেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে সোমবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মিরারচর গ্রামের মাসুদ মিয়াসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাসুদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের কারণে আকবরনগর এলাকায় রেললাইনের ওপরও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ভৈরব রেলস্টেশনে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকা থাকে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, আকবরনগর এলাকায় রেললাইনের ওপর দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের কারণে ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা রয়েছে। ট্রেনটি বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ পৌঁছানোর কথা ছিল।

ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‌্যাব যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement