সুন্দরবনে ৩ দিনের ব্যবধানে ফের মিললো বাঘের দেখা

অলীপ ঘটক, বাগেরহাট
সাঁতরে নদী পার হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। ছবি: সংগৃহীত

মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের। এবার বাঘটিকে দেখা গেছে নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে। বন বিভাগের টহল বোটের সামনেই ঘটে যাওয়া এই বিরল দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়েছে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের টাইগার পয়েন্ট এলাকায় ক্যামেরায় ধরা পড়ে বাঘটি।

বন বিভাগের নিয়মিত টহলের সময় বন থেকে বেরিয়ে নদীতে নামে বাঘটি। মাঝনদীতে পৌঁছানোর পর টহল বোটের ইঞ্জিনের শব্দে দিক পরিবর্তন করে আবার বনের ভেতরে ফিরে যায়।

ভিডিওটি ধারণ করেন বন বিভাগের টহল বোটচালক সাইফুর রহমান (বিএম)। তিনি জানান, টহলের সময় হঠাৎ করেই বাঘটিকে নদীতে নামতে দেখা যায়। বিরল এ দৃশ্য তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ধারণ করেন এবং পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে।

এর আগেও গত শুক্রবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটন কেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ির আশপাশে একটি বাঘিনীকে ঘোরাফেরা করতে দেখেছিলেন বনরক্ষীরা। সেই ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। টানা তিন দিনের মধ্যে বাঘের এমন দুটি উপস্থিতি সুন্দরবন ঘিরে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, নদী বা খাল সাঁতরে চলাচল করা বাঘের স্বাভাবিক আচরণের অংশ। খাবারের সন্ধান, এলাকা পরিবর্তন কিংবা অন্যান্য প্রাকৃতিক কারণে তারা নিয়মিতই জলপথ অতিক্রম করে। তবে টহলের সময় এত কাছ থেকে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।

তিনি আরও জানান, গত ১ জুন থেকে সুন্দরবনে তিন মাসের জন্য সব ধরনের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। পর্যটক ও বনজীবীদের অনুপস্থিতিতে বন এখন অনেকটাই কোলাহলমুক্ত। ফলে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করছে এবং আগের তুলনায় তাদের দেখা মিলছে বেশি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়ি সীমান্তে গোলাগুলি, অস্ত্র-গুলিসহ সরঞ্জাম উদ্ধার

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে যামিনীপাড়া জোন।

৮ ঘণ্টা আগে

সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

৯ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে ড্রামট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে যুব উন্নয়ন অধিদফতরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রুবেলের হাত,পা ও মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।

১১ ঘণ্টা আগে

মিরপুরে শাহ আলী মার্কেটে ২৭০ ভরি স্বর্ণ চুরি, পলাতক ৫ প্রহরী

দারুস সালাম থানা পুলিশ জানায়, রোববার ভোর ৬টার দিকে চুরির ঘটনাটি ঘটেছে। পুলিশের ধারণা, এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা এবং এতে মার্কেটের নিরাপত্তাকর্মীরাই জড়িত।

১ দিন আগে