দাবি আদায় না হলে ডিসির কার্যালয়ে তালা ঝোলানোর হুমকি

পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী ব্যুরো

ছয় দফা দাবি দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছে সকল ধরনের পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সড়ক ও রেলপথের যাত্রীরা। তবে অবরোধ কর্মসূচি স্থগিত করায় শুরু হয়েছে বাস ও ট্রেন চলাচল। তবে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

তবে বুধবারের মধ্যে দাবি না মানা হলে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে তালা দেওয়ার হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা অবরোধ শেষে দিনের কর্মসূচি স্থগিত করেন তারা।

জানা যায়, রাজশাহীতে ছয় দফা দাবিতে তিনটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবলোধ করে। বুধবার দ্বিতীয় দিনের মতো তারা বেলা ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় রেলপথে অবস্থান নেয়। এতে সড়ক ও রেলপথসহ তিন দিকের রাস্তায় যানজট সৃষ্টি হয়। সাড়ে তিন ঘন্টা রেলপথ অবরোধের কারণে ট্রেনেরও সিডিল বিপর্যয় দেখা দিয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করার কারণে সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দুপুর ২টার বরেন্দ্র এক্সপ্রেস বিকেল ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আর বিকাল তিনটার কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টায় ছেড়ে গেছে। এছাড়া ৪টার ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বিকাল সাড়ে ৫টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাকি ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।'

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন শিক্ষার্থীরা। পরে তারা নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এরপর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখলে নেয়। পাশে থাকা রেলপথেও তারা অবস্থান নেন।

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, 'সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান ছিল। আজকের (বুধবার) মধ্যে আমাদের দাবি-দাওয়া মেনে নেয়া না হলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ডিসির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হবে।'

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করে।সাড়ে ৩টা পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

প্রসঙ্গত, ছয় দফা দাবিতে তিনটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবলোধ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও সার্ভে ইন্সটিটিউটের শিক্ষার্থীর একই দাবিতে নগরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে সাড়ে ৩ঘণ্টা পর সড়ক ও রেলপথ ছেড়ে দেন তারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।

১ দিন আগে

ধর্ষণ মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

১ দিন আগে

আসামিদের হুমকিতে বাদীর পরিবার বাড়িছাড়া

বাদী বলেন, ময়মনসিংহের পুলিশ সুপারের হস্তক্ষেপে অপহরণের শিকার আমার প্রতিবন্ধী মেয়ে উদ্ধার হয়। পরে আদালতের নির্দেশে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। কিন্তু মামলা করার পর থেকেই আসামিরা আমার ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।

২ দিন আগে

বিচারক ছুড়লেন পেপারওয়েট, মাথা ফাটল আইনজীবীর

প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারিক কার্যক্রম চলার সময় এজলাসে হইচই শুরু হয়। এ সময় বিচারক সুজন মিয়া বারবার সবাইকে শান্ত হতে বলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি ক্ষুব্ধ হয়ে আদালত কক্ষের পেছনের বেঞ্চে কথা বলতে থাকা কয়েকজন আইনজীবীকে লক্ষ্য করে কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। পেপারওয়েটটি সরাসরি প্রশিক

২ দিন আগে