বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে এসব দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন সরলপুর পাইকড়তলা এলাকার রানা মিয়ার মেয়ে ও চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিমি খাতুন (৭) এবং কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া গ্রামের সুমন আলী (২৩), তিনি পেশায় রাজমিস্ত্রী।

জানা গেছে, বুধবার রাত আটটার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় একটি দুর্ঘটনায় সুমন আলী নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় মোস্তফা ও সালাম নামে দুইজন আহত হন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সুমনসহ আটজন রাজমিস্ত্রী কাজ শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়ার হাকিরমোড় এলাকা থেকে একটি অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে ভ্যানটির এক্সেল ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যাত্রীরা সড়কে পড়ে গেলে নওগাঁ থেকে আসা একটি ট্রাক সুমনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। সুমনের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ওই দিন দুপুর ১২টার দিকে সদর উপজেলার চাঁদমুহা বাজার সংলগ্ন স্লুইসগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইকের সাত বছরের শিশু রিমি খাতুনকে ধাক্কায় দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। রিমির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে