ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
গ্রেফতার জামিল আহম্মেদ। ছবি: রাজনীতিডটকম

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। তার পাসপোর্ট নম্বর-অঙ, ৩৫৬৬৫৩৯।

গ্রেফতার জামিল আহম্মেদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সোমবার (১৯ মে) দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে, তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে গাইবান্দার গোবিন্দগঞ্জ থানায় (মামলা নং- নং-৯/৪০৭,তারিখ ০৭/১১/২৪) মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, দুপুরে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশে করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে ভারতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে