রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সামনে ব্যক্তিগত ও পেশাগত জীবনে যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেছেন শিক্ষক, সফল পেশাজীবী ও খাতের বিশেষজ্ঞরা। যোগাযোগ দক্ষতা ছাড়া সফল হওয়া যায় না জানিয়ে তারা যোগাযোগ দক্ষতার দিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন শিক্ষার্থীদের।
বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ‘মাস্টারিং কমিউনিকেশনস: দ্য কি টু পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল সাকসেস’ শীর্ষক বিশেষ সেমিনারে বক্তারা এ তাগিদ দেন। সেমিনার আয়োজন করে রুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ক্লাব।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়্যুম। তিনি বলেন, “যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান ও রুয়েট আইপিই ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি হিউম্যান কমিউনিকেশনে দক্ষতা অর্জনও জরুরী।”
সেমিনারে শিক্ষার্থীরা ও শিক্ষকমণ্ডলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে