ওসমান হাদি গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তার বাম কানের নিচে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

এর আগে, গত ১৩ নভেম্বরও হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদী। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

একই আকাশ একই বাতাস, মিলেমিশে ভিসার সমাধান করব: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে কাজ করবেন তিনি। ভিসাসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের একই আকাশ একই বাতাস। আমরা মিলেমিশে ভিসার সমাধান করব।’

৫ ঘণ্টা আগে

রোববার থেকে খুলনা-বরিশালের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ধর্মঘট শুরু হলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

৫ ঘণ্টা আগে

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিএনপি নেতা মনা

উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হ

৬ ঘণ্টা আগে

খুলনার সিটি মেডিকেলে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিকেলে আগুন দেখা যায়। হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন তারা। পরে ১৬তলা ভবনের উপরের তলাগুলোতে তারা ধোঁয়া দেখতে পান।

২১ ঘণ্টা আগে