ডেস্ক, রাজনীতি ডটকম

স্টেট দুমা তথা জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে রাশিয়ায়। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে সে নির্বাচনে ভোট দিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি রুশ নাগরিক। ঢাকায় রুশ দূতাবাস থেকেও এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হবে দেশটির নাগরিকদের।
রাশিয়ান বার্তা র্সংস্থা বার্তা তাসের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাশিয়ায় শুরু হয়েছে নবম স্টেট দুমা নির্বাচন। এ নির্বাচনে রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে তাস জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার রুশ নাগরিকরা দিয়েছেন আগাম ভোট। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল। ফলে কর্মস্থল না ছেড়েই প্রকল্পের রুশ কর্মীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, অন্যান্য দেশে বসবাসরত রুশ নাগরিকদের মতো বাংলাদেশে থাকা রুশ নাগরিকরাও স্টেট দুমা নির্বাচনের ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছেন। তিন দিনে রূপপুর প্রকল্পে সাড়ে তিন হাজারের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দূতাবাস ভোটারদের আগ্রহ ও সক্রিয় নাগরিক অংশগ্রহণের প্রশংসা করেছে। একই সঙ্গে ভোট আয়োজনের ক্ষেত্রে রূপপুর নির্মাণস্থলের প্রশাসনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
রুশ দূতাবাস জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় দূতাবাসের কার্যালয়ও রুশ নাগরিকদের জন্য ভোট দেওয়ার সুযোগ দিতে খুলে দেওয়া হবে। সেখানে বাংলাদেশে বসবাসরত রুশ নাগরিকরা স্টেট দুমার সদস্য নির্বাচনে ভোট দিতে পারবেন।
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে দুটি ভিভিইআর-১২০০ পারমাণবিক চুল্লি নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার নকশায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় দুই শ কিলোমিটার দূরে অবস্থিত।
রূপপুর প্রকল্প নির্মাণে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর একটি সাধারণ চুক্তি সই হয়। বাংলাদেশ তার প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার ভিভিইআর-১২০০ চুল্লির নকশা বেছে নেয়। একই নকশা রাশিয়ার নভোভোরোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশকে ১১ দশমিক ৯ বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত রপ্তানি ঋণ দিয়েছে রাশিয়া। পাশাপাশি এ প্রকল্পে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন উল্লেখযোগ্যসংখ্যক রুশ নাগরিক। তাদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে রূপপুরে প্রকল্প এলাকায় বসবাস করে থাকেন। তারাই সবাই আগাম ভোট দিয়েছেন এই স্টেট দুমা নির্বাচনে।
রাশিয়ায় এবারে এই নির্বাচন ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথম স্টেট দুমা নির্বাচন। নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার পার্লামেন্টে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করার প্রত্যাশা রয়েছে। পাশাপাশি কমিউনিস্ট পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিসহ কয়েকটি ‘সিস্টেমিক অপোজিশন’ দল নির্বাচনে অংশ নিচ্ছে।
নির্বাচনের আগে ইউক্রেন যুদ্ধের প্রভাবও রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রমেই বেশি দৃশ্যমান হয়েছে। গ্রীষ্ম জুড়ে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে তেল শোধনাগার, কারখানা ও লজিস্টিকসকেন্দ্রে হামলা চালিয়েছে। যুদ্ধের গতিপথ ও সামনে কী হতে পারে, তা নিয়েও রুশ নাগরিকদের উদ্বেগ বেড়েছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।
একই সময়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে ক্রেমলিন। গত মাসে উদারপন্থি ও যুদ্ধবিরোধী দল ইয়াব্লোকোকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়।

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনে ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
১৪ ঘণ্টা আগে
অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম চলার কথা থাকলেও প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারের জন্মদিন উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে গোপনে বিদ্যালয়ে জন্মদিন পালন করা হয়। এরপর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই, দুপুর ২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।
১ দিন আগে
এসআরবি-৯ সিলেটের অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, এ মামলার আসামি সাত্য বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে মুজাহিদের পরিচয় ও অবস্থান জানা যায়। মুজাহিদ বিয়ানীবাজারে তার নানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে