জমি দখলে নিতে প্রতিবন্ধীর দোকানঘর ও ঘর ভেঙে দেওয়ার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে জমি দখলে নেওয়ার জন্য প্রতিবেশী কর্তৃক শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির দোকানঘর ও বসতঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে খালি ভিটার মাটি কোদাল চালিয়ে সমান করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। তিনি নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের আবদুল হেলিমের ছেলে। দোকান ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আনোয়ারের পুরো পরিবার এখন পথে বসেছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টেবর) দুপুরে সরেজমিনে কালেঙ্গা গ্রামে দেখা যায়, ভেঙে গুড়িয়ে দেওয়া দোকানের খালি ভিটাতে বসে এক ভাই ও মাকে নিয়ে কাঁদছেন আনোয়ার হোসেন।

তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী মো. আদম আলীর ছেলে মাসুদ ও সোহরাব আলী তাঁর দোকান ও বসতঘর ভেঙে জমি দখল করে নিয়েছে। দখল করা জমিতে প্লস্টিকের জাল দিয়ে বেড়া দিয়েছে। ওদের পক্ষে লোকজন বেশি থাকায় আমার চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।

আনোয়ার ভূমি অফিসের কিছু নথিপত্র বের করে এ প্রতিবেদকের হাতে দিয়ে দাবি করেন, বেদখল হওয়ার জমির মালিক বাবা আবদুল হেলিম। মাঠ পরচায় আনোয়ার হোসেন ও তাঁর অন্য ভাইবোনদের নাম রয়েছে। তিনি এ জমির খাজনাপাতি পরিশোধ করছেন।

কাগজপত্রগুলো ঘেঁটে দেখা যায়, আনোয়ার হোসেন ছাড়াও তাঁর তিনভাই ও দুই বোনের নাম জমির মাঠ পরচায় উল্লেখ রয়েছে। জমির পরিমাণ ৪.২৫ শতক। জমির নামজারির কাগজপত্রে তাঁদের নাম রয়েছে। তিনি নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন।

বসতবাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনায় আনোয়ার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করছেন।

অভিযোগটি তদন্ত করার জন্য আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থানা থেকে উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন। এসআই সাইদুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত দুইপক্ষের মধ্যে যেসব অভিযোগ রয়েছে, তা কাগজপত্র দেখে সমাধান করতে হবে। কিন্তু ভাঙচুরের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযুক্ত সোহরাব আলীও একটি দলিলের অনুলিপি ও নাম খারিজের কিছু কাগজপত্র দেখিয়ে বিতর্কিত জমি তাঁদের নিজেদের বলে দাবি করেন। তাঁরা নিজেদের জমি দখলের নেওয়ার জন্য দোকানপাঠ ও বসতঘর সরিয়ে দিয়েছেন। বসতঘর ও দোকানঘর গুড়িয়ে দিয়ে এভাবে জোর করে জমি দখল করা বে-আইনি কিনা জানতে চাইলে সোহরাব আলী কোনো উত্তর দেননি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ তদন্ত করার জন্য একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি প্রতিবেদন দেওয়ার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে জ্বালানি ডিপোতে বিজিবির কড়া নজরদারি, পাচার রোধে অভিযান অব্যাহত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পাচার প্রতিরোধে জোর তৎপরতা চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫ ঘণ্টা আগে

চিকিৎসা নেই, আছে দোকান— প্রভাবশালীদের ‘দখলে’ সরকারি স্বাস্থ্যকেন্দ্র

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রটি দখল হয়ে এখন পরিণত হয়েছে ব্যবসার কেন্দ্রে। একসময় লক্ষাধিক মানুষের চিকিৎসার মূল ভরসা থাকা এই কেন্দ্রটিতে এখন আর চিকিৎসাসেবা নেই; বরং চারপাশে গড়ে উঠেছে সারি সারি টিনের দোকান, চলছে জমজমাট বেচাকেনা।

৬ ঘণ্টা আগে

তেল না পেয়ে নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় ‘হত্যা’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকচালক সুজাত তেল না পেয়ে নাহিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে কাজ শেষে নাহিদ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকটি তাকে ধাওয়া করে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘাতক চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

৮ ঘণ্টা আগে

মারধর নাকি ট্রেন দুর্ঘটনা— নান্দাইলে তরুণের মৃত্যু ঘিরে রহস্য

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোস্তাকীম (২৮) নামের এক তরুণের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি মারধরের শিকার হয়ে মারা গেছেন, নাকি ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে প্রাণ হারিয়েছেন— এ নিয়ে পুলিশের প্রাথমিক বক্তব্যের সঙ্গে নিহতের স্বজন ও স্থানীয়দের বক্তব্যে মিল নেই।

৮ ঘণ্টা আগে