রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মো. শিমুল (২০) নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে 'হত্যার' অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাবির সহকারী প্রক্টরসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরীর মতিহার থানায় শিমুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সাইন্স বিল্ডিংয়ের সামনে দিয়ে মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন শিমুল। এমন সময় ড. খুদরত-ই-খুদা একাডেমিক বিল্ডিংয়ের নিকট পৌঁছালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অজ্ঞাতনামা সহকারী প্রক্টর মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে বহিরাগত ধরধর বলে চিৎকার করেন। এ সময় পেছন থেকে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিমুলকে ধাওয়া করে।
পরে ৩য় বিজ্ঞান ভবন এবং ৪র্থ বিজ্ঞান ভবনের মাঝে অজ্ঞাতনামা একজন শিমুলকে ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে পেছন থেকে ঘাড়ে আঘাত করে। এ সময় অজ্ঞাতনামা সহকারী প্রক্টরসহ উপস্থিতরা শিমুলের সঙ্গে থাকা মেয়ে জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে চরথাপ্পর মারে। এদিকে, শিমুলের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাবি হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ান বলেন, নিহত শিমুলের বাবা বাদী হয়ে বুধবার রাতে মামলা দায়ের করেন। এই মমলায় রাবির সহকারী প্রক্টরসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরো বলেন, ময়না তদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘাটিত হবে। আমরা সেই অপেক্ষায় আছি। প্রতিবেদন পেলেই শিমুলের মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।
১৯ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। বৃহস্পতিবার দুপুরে রায় প্রকাশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিবারের সদস্য ও সহযোদ্ধারা।
২১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
১ দিন আগে
বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।
১ দিন আগে