বেতন বৃদ্ধির দাবিতে তালা ঝুলিয়ে রাসিক শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিক্ষোভ করেছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা। আজ বুধবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না; বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছে।

তারা জানান, বর্তমানে রাসিক কর্মচারীরা দৈনিক মজুরি পান ৪৮৪ টাকা, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পান। সিটি করপোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। এতে সংসার চলে না, সন্তানদের লেখাপড়ার খরচও মেটানো যাচ্ছে না।”

ফলে শ্রমিক সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সকল শ্রমিক-কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা কার্যকর করা; রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি প্রদান; প্রতিবছর নির্ধারিত উৎসব ভাতা প্রদান; প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বেতন পরিশোধ; অভিযোগের লিখিত নিষ্পত্তি নিশ্চিত করা; অবসরের সময় বিদায় সম্মান প্রদান ও নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা।

দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে, প্রয়োজনে লাগাতার কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়ে বিকেলে বুধবারের কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে