রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।

সকাল ১০টার দিকে লালবাগের শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কর্মকর্তারা ধারণা করছেন, দুই থেকে তিন দিন আগে বৈদ্যুতিক শর্টসার্কিট বা স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই ৪ হাজার টাকা ভাড়ায় একটি কক্ষে ওঠেন আনোয়ার। তিনি সেখানে একাই থাকতেন। তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার করেছে পুলিশ। লাইসেন্সে ঠিকানা হিসেবে ৩১২ নম্বর জগন্নাথ সাহা রোড উল্লেখ রয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

আনোয়ার জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স ভবনের প্রথম তলায় ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। তবে তিনি সেখানে অনিয়মিত ছিলেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। তার ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এদিকে শাহবাগ থানা এলাকায় তিন অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তাদের একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অন্যজনের প্রায় ৪৫ বছর। পুলিশ জানিয়েছে, তারা ভবঘুরে ছিলেন।

পথচারীদের কাছ থেকে খবর পেয়ে শাহবাগ থানার এসআই তৌফিক হাসান ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সেগুলো ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ছাড়া শনিবার দুপুরের দিকে ঢামেক হাসপাতালের অপেক্ষাগারের পাশ থেকে আনুমানিক ৭০ বছর বয়সী আরও এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তিনিও ভবঘুরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ওই ব্যক্তিকে অপেক্ষাগারের সামনে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।

অন্যদিকে, শনিবার বিকেলে আদাবরের ১০ নম্বরের হাক্কার মোড় এলাকার একটি খাল থেকে এক নারীর খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল মাথা, দুই হাত ও বিচ্ছিন্ন দেহের অংশ। তবে পা এখনো উদ্ধার হয়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। নারীর পরনে ছিল মেরুন রঙের জামা ও জলপাই রঙের পায়জামা। জামার হাতাসহ বিচ্ছিন্ন হাত ও মাথাসহ দেহটি একটি কালো ব্যাগে ভরে কে বা কারা খালে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে বলে জানান ওসি জাহিদুল ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সেলুনে তরুণের ঝুলন্ত মরদেহ, ফেসবুকে লেখা ‘সবাই ক্ষমা কইরেন’

পুলিশের প্রাথমিক ভাষ্য, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর নেপাল সেলুনে গিয়েছিলেন। সেখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

১১ ঘণ্টা আগে

শীতলক্ষ্যায় ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।

১১ ঘণ্টা আগে

আটক ৬৩ বিদেশি অনলাইন স্ক্যামে জড়িত, চট্টগ্রামের ভবনে ছিল ‘ওয়ার্ক স্টেশন’

পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার

১ দিন আগে
Advertisement