রাজধানীর নাজিমউদ্দিন রোডে লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডে নিহত ১

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ-তোশকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমিনউদ্দিন নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে নাজিমউদ্দিন রোডে মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ১৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ভোর ৪টা ১০ মিনিটে পাঁচতলা ভবনটির নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ১২ মিনিটে আগুন নেভায়। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয়তলা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, লেপ-তোশকের দোকানটির পাশের একটি ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানটিতে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর যাবত দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন আমিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে