মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার কালকিনিতে বোমা বানাতে গিয়ে মোদাচ্ছের শিকদার (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন চর দৌলতখান গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মোদাচ্ছের শিকদার বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- ওই এলাকার হারুণ ঢালী ও দাদন ঢালী।
জানা গেছে, কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ তীরবর্তী নতুন চর দৌলতখান এলাকায় বসে কয়েক যুবক হাতাবোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার নামে একজনের মৃত্যু হয় এবং আহত হয় হারুণ ঢালী ও দাদন ঢালী দুইজন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে কালকিনি থানা পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে আহতরা মাদারীপুর জেলার কোনো হাসপাতালেই ভর্তি হয়নি বলে জানা গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, নিহত মোদাচ্ছের শিকদারের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৮ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৯ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
২০ ঘণ্টা আগে